আয় বাড়াতে বিডিও অফিস চত্বরে দোকান পঞ্চায়েত সমিতির

বিডিও অফিস চত্বরেই দোকানঘর তৈরি করছে ডোমজুড় পঞ্চায়েত সমিতি। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ১৯টি দোকানঘর তৈরি করা হচ্ছে। প্রথম পর্যায়ে লটারির মাধ্যমে ১৬টি ঘর বণ্টন করা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৫ ০১:৩৪
Share:

বিডিও অফিস চত্বরেই দোকানঘর তৈরি করছে ডোমজুড় পঞ্চায়েত সমিতি। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ১৯টি দোকানঘর তৈরি করা হচ্ছে। প্রথম পর্যায়ে লটারির মাধ্যমে ১৬টি ঘর বণ্টন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের আবেদনপত্রও জমা পড়ে গিয়েছে। ডোমজুড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর চট্টোপাধ্যায় বলেন, ‘‘এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্দেশ্যেই দোকানঘরগুলি তৈরি করা হচ্ছে। এর জন্য খরচ হবে প্রায় ৪৫ লক্ষ টাকা। দোকানগুলির ভাড়া বাবদ যে আয় হবে তা পঞ্চায়েত সমিতির তহবিল বাড়াতে সাহায্য করবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement