হুগলির চণ্ডীতলা ১ ব্লকে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হল। প্রশাসন সূত্রের খবর, শুক্রবার মশাটে বিডিও অফিস চত্ত্বরে ব্লকের ৮১ জন চাষিকে স্প্রে মেশিন, জলের পাম্প সেট, পাইপ, কোদাল প্রভৃতি দেওয়া হয়। উপস্থিত ছিলেন মহকুমা ও ব্লকের কৃষি আধিকারিক এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।