ত্রাণ থানা প্রতিরোধ বাহিনীর

আমতা-১ ব্লকের বসন্তপুর-সহ কয়েকটি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে গেল ডোমজুড় থানা প্রতিরোধ বাহিনী। বুধবার সকালে একটি ম্যাটাডর গাড়িতে তাঁরা আমতায় যান। তাঁদের সঙ্গে ছিল পানীয় জলের বোতল, চিঁড়ে, মুড়কি, দুধ ও বিস্কুট। ডোমজুড় থানা প্রতিরোধ বাহিনীর সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় বলেন, ‘‘এ দিন বিভিন্ন গ্রাম ইউনিটের ২২ জন সদস্য ছিলেন।

Advertisement
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০১:২৮
Share:

আমতা-১ ব্লকের বসন্তপুর-সহ কয়েকটি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে গেল ডোমজুড় থানা প্রতিরোধ বাহিনী। বুধবার সকালে একটি ম্যাটাডর গাড়িতে তাঁরা আমতায় যান। তাঁদের সঙ্গে ছিল পানীয় জলের বোতল, চিঁড়ে, মুড়কি, দুধ ও বিস্কুট। ডোমজুড় থানা প্রতিরোধ বাহিনীর সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় বলেন, ‘‘এ দিন বিভিন্ন গ্রাম ইউনিটের ২২ জন সদস্য ছিলেন। ডোমজুড়ের রাজাপুর, মহিষগোট-সহ প্লাবিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়।’’ এ দিনই ডোমজুড় ব্যবসায়ী কল্যাণ সমিতির একটি প্রতিনিধি দল আমতার বসন্তপুর-সহ কয়েকটি গ্রামে আলাদা ভাবে ত্রাণ নিয়ে যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement