দুর্গাপুজো ও ইদুজ্জোহা উপলক্ষে বৈঠক করল ডোমজুড় থানা সমন্বয় কমিটি। সম্প্রতি ডোমজুড় বিডিও অফিসে ওই বৈঠকে ছিলেন বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্য ও স্থানীয় মসজিদের ইমাম। সভায় দুর্গাপুজো ও ইদুজ্জোহার প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। এ বছর প্যান্ডেলে বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত কাজ ডোমজুড় বিডিও অফিসে করার জন্য আবেদন করেন উদ্যোক্তারা। বৈঠকে ছিলেন জেলা পুলিশের (গ্রামীণ) ডিএসপি-ডিএনটি হরেকৃষ্ণ পাল, ডোমজুড় থানার আইসি সুবীর রায় ও ডোমজুড়ের বিডিও তমোঘ্ন কর।