দুষ্কৃতীর নলিকাটা দেহ উদ্ধার

গলার নলিকাটা অবস্থায় গঙ্গার পাড় থেকে এক দুষ্কৃতীর দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে চন্দননগরের গোস্বামী ঘাটের ঘটনা। পুলিশ জানায়, নিহতের নাম রাজেশ চৌধুরী (৩৫)। বাড়ি গোন্দলপাড়ায়। তার গলায় গভীর ক্ষত ছিল। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করে দেহ গঙ্গার পাড়ে ফেলে দেওয়া হয় বলে পুলিশের অনুমান। শনিবার পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৫ ০০:৪৮
Share:

গলার নলিকাটা অবস্থায় গঙ্গার পাড় থেকে এক দুষ্কৃতীর দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে চন্দননগরের গোস্বামী ঘাটের ঘটনা। পুলিশ জানায়, নিহতের নাম রাজেশ চৌধুরী (৩৫)। বাড়ি গোন্দলপাড়ায়। তার গলায় গভীর ক্ষত ছিল। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করে দেহ গঙ্গার পাড়ে ফেলে দেওয়া হয় বলে পুলিশের অনুমান। শনিবার পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ সূত্রে খবর, গোন্দলপাড়ায় একটি খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয় রাজেশের। সম্প্রতি সে হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement