এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে হুগলির মগরার বনের মাঠ এলাকায় রাস্তার ধারে অজ্ঞাতপরিচয় ওই মহিলাকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। মগরা হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। তারা জানায়, মৃতার পরণে ছিল হলুদ শাড়ি-সাদা ব্লাউজ। তিনি ভবঘুরে ছিলেন বলে পুলিশের অনুমান।