বিডিও অফিসের ছাদে আগুন

বাজি থেকে আগুন লাগল হাওড়ার সাঁকরাইল ব্লক অফিসের ছাদে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টা নাগাদ।

Advertisement
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৫ ০১:১২
Share:

বাজি থেকে আগুন লাগল হাওড়ার সাঁকরাইল ব্লক অফিসের ছাদে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টা নাগাদ। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সাঁকরাইলের বিডিও প্রসেনজিৎ ঘোষ জানান, অফিসের ছাদে কিছু পুরনো সামগ্রী বস্তার মধ্যে রাখা ছিল। বাজির ফুলকি লেগে সেখানে আগুন লাগে। তবে ক্ষয়ক্ষতি তেমন হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement