বাবাকে কুপিয়ে খুনে ধৃত ছেলে

বাবার মাথায় বঁটির কোপ মেরে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গ্রামের শ্মশানে অজয় মাইতি (৬০) নামে ওই প্রৌঢ়কে দাহ করার প্রস্তুতি নেওয়ার সময়ে স্থানীয় মানুষের থেকে জানতে পেরে অভিযুক্ত প্রদীপ মাইতি পুলিশ গ্রেফতার করে।

Advertisement
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ০৩:০৩
Share:

বাবার মাথায় বঁটির কোপ মেরে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গ্রামের শ্মশানে অজয় মাইতি (৬০) নামে ওই প্রৌঢ়কে দাহ করার প্রস্তুতি নেওয়ার সময়ে স্থানীয় মানুষের থেকে জানতে পেরে অভিযুক্ত প্রদীপ মাইতি পুলিশ গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরায় ধৃত অপরাধের কথা কবুল করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে অজয়বাবু মদ্যপ অবস্থায় পুত্রবধূ দীপিকা মালিককে বঁটি নিয়ে তাড়া করেন। স্ত্রীর চিৎকারে প্রদীপ বাবার হাত থেকে বঁটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। সেই সময় অজয়বাবু ছেলেকেও কোপ মারতে উদ্যত হন বলে অভিযোগ। তখনই প্রদীপ বঁটি কেড়ে বাবার মাথায় কোপ বসিয়ে দেন বলে অভিযোগ। রাতে হাতুড়ে ডাক্তার দেখিয়ে সকালে খানাকুল গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয় অজয়বাবুকে। সেখান থেকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করানোর সময় পথেই প্রৌঢ়ের মৃত্যু হয়। আর হাসপাতালমুখী না হয়ে গ্রামে ফিরে অজয়বাবুকে শ্মশানে দাহ করতে নিয়ে যাচ্ছিল ছেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement