বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা চাইলেন রাজীব

টানা বৃষ্টিতে ডোমজুড় ব্লকের বেহাল রাস্তাগুলির তালিকা চাইলেন সেচমন্ত্রী তথা ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। এ দিন বিকেলে ডোমজুড় বিডিও অফিসে জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০১:২৯
Share:

টানা বৃষ্টিতে ডোমজুড় ব্লকের বেহাল রাস্তাগুলির তালিকা চাইলেন সেচমন্ত্রী তথা ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। এ দিন বিকেলে ডোমজুড় বিডিও অফিসে জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই তিনি বলেন, ‘‘অতিবৃষ্টিতে ডোমজুড় ব্লকের বিভিন্ন রাস্তার ক্ষতি হয়েছে। সেই রাস্তাগুলির বিস্তারিত তথ্য আমার কাছে পাঠান। সেগুলি সারাইয়ের ব্যবস্থা করা হবে।’’

Advertisement

ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর,সম্প্রতি টানা বৃষ্টি ও রাজাপুর সেচ খালের বাঁধ ভেঙে যাওয়ার কারণে স্থানীয় উত্তর ঝাঁপড়দহ, মহিয়াড়ি ১, সলপ ১-সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। চলছে ত্রাণ শিবির। বুধবার সকালে ফের রাজাপুর সেচখালের জল ঢুকে উত্তর ঝাঁপড়দহের চককদমতলা, পাঁজাপাড়া এলাকা নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে। সব মিলিয়ে ডোমজুড় ব্লকের বিভিন্ন স্কুলে ৩০টির বেশি ত্রাণ শিবির চলছে। রাজীববাবু এ দিন জানান, যত দিন না জল পুরোপুরি নামছে তত দিন ত্রাণ শিবির চলবে।

উত্তর ঝাঁপড়দহ পঞ্চায়েতের প্রধান সজল ঘোষ বলেন, ‘‘আমাদের পঞ্চায়েত এলাকায় ৯টি ত্রাণ শিবির চলছিল। নোনাকুণ্ডুতে বাঁধ ভেঙে যাওয়ায় আরও একটি ত্রাণ শিবির খুলতে হয়েছে। বাঁধ সারাইয়ের কাজ চলছে।’’ মহিয়াড়ি ২ পঞ্চায়েতের প্রধান মমতাজ মোল্লা জানান, জল জমে জাতীয় সড়ক সংযোগকারী অঙ্কুরহাটীগামী রাস্তা, প্রশস্থ এলাকার রাস্তার অবস্থা বেহাল। বিষয়টি লিখিত ভাবে মন্ত্রীকে জানানো হবে।

Advertisement

মঙ্গলবার ডোমজুড়ের রাজাপুর এলাকায় এসে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ অভিযোগ করেছিলেন, ডোমজুড়ের ত্রাণ শিবিরগুলিতে কিছু খাবার মিললেও জলমগ্ন বাড়িগুলিতে ত্রাণ সামগ্রী পৌঁছচ্ছে না।

ডোমজুড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর চট্টোপাধ্যায় (টিঙ্কাই) বলেন, ‘‘দুর্যোগ মোকাবিলায় আমরা দিন-রাত এক করে কাজ করছি। কী ভাবে আরও বেশি দুর্গত মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সেই নিয়েই এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement