রবীন্দ্র-নজরুল ও সুকান্ত সন্ধ্যা

সম্প্রতি একটি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ সন্ধ্যা আয়োজিত হল মাকড়দহ বাজারের বানিজ্যিক ভবনের তিন তলায়। অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিল নাট্য সংস্থা যুগ থিয়েটার। আয়োজক সংস্থার নিজস্ব ঘরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিডিও তমোঘ্ন কর, মাকড়দহ ১ পঞ্চায়েত প্রধান অর্পণা মুখোপাধ্যায়, শিক্ষাবিদ দুঃখহরণ ঠাকুর চক্রবর্তী, সাহিত্যিক উল্লাস মল্লিক-সহ অনেকে।

Advertisement
শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০০:৪৮
Share:

সম্প্রতি একটি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ সন্ধ্যা আয়োজিত হল মাকড়দহ বাজারের বানিজ্যিক ভবনের তিন তলায়। অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিল নাট্য সংস্থা যুগ থিয়েটার। আয়োজক সংস্থার নিজস্ব ঘরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিডিও তমোঘ্ন কর, মাকড়দহ ১ পঞ্চায়েত প্রধান অর্পণা মুখোপাধ্যায়, শিক্ষাবিদ দুঃখহরণ ঠাকুর চক্রবর্তী, সাহিত্যিক উল্লাস মল্লিক-সহ অনেকে। পরিবেশিত হয় গান, নাচ, মার্শাল আর্ট, মুকাভিনয়, শ্রুতি নাটক। আয়োজকেরা জানান, জুলাই মাস থেকে তাদের সংস্থার ঘরে নাটক, নাচ, গান, রান্না, ব্রতচারী, সেলাই, মার্শাল আর্ট, মুকাভিনয়-সহ মোট ১২টি বিভাগে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। অনুষ্ঠানে দর্শক উপস্থিতি ছিল বেশ ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement