শৌচাগারে বোমা রিষড়ায়

পরিত্যক্ত শৌচাগার থেকে বোমা উদ্ধার করল পুলিশ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়ার যোধন সিংহ রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিষড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের যোধন সিংহ রোডের একটি পরিত্যক্ত শৌচাগারে তিনটি কৌটো পড়ে থাকতে দেখে স্থানীয় কিছু ছেলে সেগুলি নিয়ে খেলা করতে থাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০১:২২
Share:

পরিত্যক্ত শৌচাগার থেকে বোমা উদ্ধার করল পুলিশ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়ার যোধন সিংহ রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিষড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের যোধন সিংহ রোডের একটি পরিত্যক্ত শৌচাগারে তিনটি কৌটো পড়ে থাকতে দেখে স্থানীয় কিছু ছেলে সেগুলি নিয়ে খেলা করতে থাকে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে দেখে সেগুলি বোমা। পুলিশের অনুমান স্থানীয় দুষ্কৃতীরা বোমাগুলি শৌচাগারে লুকিয়ে রেখেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement