Ashok Lahiri

বিদায়ী বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হচ্ছেন, সিদ্ধান্ত মোদী সরকারের

অশোকের পাশাপাশি বিজ্ঞানী গোবর্ধন দাসকেও শুক্রবার নীতি আয়োগের সদস্য পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ২২:৫৭
Share:

অশোক লাহিড়ি। —ফাইল চিত্র।

বিধানসভা ভোটের প্রার্থিতালিকায় তাঁর নাম বাদ পড়া নিয়ে গত মাসে হয়েছিল জোরদার জল্পনা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রের সেই বিদায়ী বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে এ বার নীতি আয়োগের অন্যতম উপাধ্যক্ষ (ভাইস চেয়ারম্যান) মনোনীত করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। অশোকের পাশাপাশি বিজ্ঞানী গোবর্ধন দাসকেও শুক্রবার নীতি আয়োগের সদস্য পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুধু অশোকের মতো অর্থনীতিবিদ নন, গোবর্ধন দাসের মতো বিজ্ঞানী, স্বপন দাশগুপ্ত বা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মতো সুশীল মুখ, অম্বুজাক্ষ মহান্তির মতো শিক্ষাবিদদের রাখা হয়েছিল প্রার্থী তালিকায়। এঁদের মধ্যে একমাত্র অশোকই বালুরঘাট থেকে জিতে এসেছিলেন।

কখনও ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে, কখনও পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য হিসাবে কাজ করা অশোক দিল্লি ছেড়ে পশ্চিমবঙ্গে চলে এলেও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ‘বিশেষ সুসম্পর্ক’ বহাল থেকেছে। গত ১৪ মার্চ ব্রিগেড সমাবেশে ভাষণ শেষ করে মঞ্চ থেকে নামার আগে যে ক’জনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী চোখে পড়ার মতো করে কথা বলেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অশোক। অন্য দিকে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) স্কুল অফ মলিকুলার মেডিসিনের অধ্যাপক এবং গোবর্ধন দাস ২০২১ সালের বিধানসভা ভোটে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। কিন্তু তিনি নির্বাচনে হেরে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement