নবান্নে নিষিদ্ধ আইবি!

কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী আইবি-র প্রতিনিধিদের নবান্নে ঢুকতে নিষেধ করে দেওয়া হয়েছে। লিখিত ভাবে নয়, মৌখিক ভাবে। নবান্নের অভিযোগ, দিল্লির গোয়েন্দারা সারা দিন নবান্নে থেকে নানা খবরাখবর সংগ্রহ করতেন। তাঁরা সে সব কেন্দ্রের কাছে পাঠাতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ০৩:৪০
Share:

কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী আইবি-র প্রতিনিধিদের নবান্নে ঢুকতে নিষেধ করে দেওয়া হয়েছে। লিখিত ভাবে নয়, মৌখিক ভাবে। নবান্নের অভিযোগ, দিল্লির গোয়েন্দারা সারা দিন নবান্নে থেকে নানা খবরাখবর সংগ্রহ করতেন। তাঁরা সে সব কেন্দ্রের কাছে পাঠাতেন। রাজ্য প্রশাসনের এক কর্তা জানান, বেশ কিছু দিন ধরে কেন্দ্রীয় গোয়েন্দাদের উপরে নজরদারি চালানোর পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ মারফত তা তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। দিন কুড়ি হল আইবি-র কোনও প্রতিনিধি তাই নবান্নে ঢুকছেন না। প্রশাসনের অনেকের মতে, কেন্দ্র-রাজ্য সংঘাতের পথে এটা আরও একটি পদক্ষেপ।

Advertisement

আইবি-র প্রতিনিধিরা মমতা সরকারের সিদ্ধান্তের কথা তাঁদের পূর্বাঞ্চলের শীর্ষকর্তাকে জানিয়েছেন। বাহিনীর তরফে তাঁদের বলা হয়েছে, রাজ্য পুলিশ না চাইলে নবান্নে যাওয়ার প্রয়োজন নেই। মহাকরণ বা নবান্নতে বরাবরই রাজ্য গোয়েন্দাদের সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দারাও যাতায়াত করেন। অনেক সময় সাংবাদিকদের সঙ্গে মিলেমিশেই তাঁরা কাজ করেন। সেই ব্যবস্থায় ছেদ টেনে দিল নবান্ন। রাজ্য গোয়েন্দা কর্মীদের অবশ্য বাধা নেই নবান্নে যেতে। তাঁরা যাচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement