বসন্তের সেরা দশ রবীন্দ্রসঙ্গীত বাছলেন প্রমিতা মল্লিক

Advertisement
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ২১:৫৪
Share:

Advertisement
  • বাসন্তী এ ভুবন মোহিনী

প্রকৃতির রূপ ও বসন্তের আগমনের কথাই বলা রয়েছে ১৯৩১ সালে তৈরি এই গানে।

Advertisement


  • সে কীভাবে গোপন রবে?

শান্তিনিকেতনে গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গানের স্বরলিপিকার দিনেন্দ্রনাথ ঠাকুর।


  • বসন্তে কি শুধু কেবল?

বসন্তকালে নতুন কুড়ি আসার বার্তা আছে এই গানে। প্রকৃতির সামগ্রিক রূপকে ফুটিয়ে তোলা হয়েছে।


  • সহসা ডালপালা তোর

শান্তিনিকেতনে বসে গানটি ১৯২৩ সালে তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বেহাগ রাগ আর দাদরা তালের উপর তৈরি হয় এই গান।


  • রঙ লাগালে বনে বনে

প্রকৃতি ও প্রেমের গান। ফাগুনের আগমন, প্রকৃতির রঙিন রূপ, দোলের আনন্দকে ফুটিয়ে তোলে গানটি।

  • ফাগুন হাওয়ায় হাওয়ায়

বাঙালির কাছে বসন্ত উৎসবের মাস হল ফাল্গুন। জনপ্রিয় এই রবীন্দ্রসঙ্গীতে তারই উদ্‌যাপন হয়েছে।


  • বেদনা কি ভাসায় রে?

আশাবরী রাগ ও কাহারবা তালে নিবদ্ধ এই গানে বেদনাকে প্রকৃতির সমীরণের মাধ্যমে ছড়িয়ে পড়ার অনুভূতি ফুটে উঠেছে।


  • লিখন তোমার ধূলায় রয়েছে ধূলি

প্রেম পর্যায়ের গান। পুরোনো প্রেম বা স্মৃতি বিলীন হয়ে যাওয়া এবং প্রকৃতির মাঝে তা নতুন রূপ পাওয়ার আকুতি ফুটে ওঠে।


  • যদি তারে নাই চিনি গো সে কি

প্রকৃতি পর্যায়ের নব ফাল্গুনের গান। শচীন দেব বর্মণের অন্যতম প্রিয় এই গান পরবর্তীতে ‘অভিমান’ ছবিতেও ব্যবহৃত হয়েছে।

  • ওগো কিশোর আজি

প্রেম পর্যায়ের গান। তবে বসন্তের অনুসঙ্গ রয়েছে এই গানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement