পুলিশের সঙ্গে থাক রাইটস

সেতু-তদন্তে কলকাতা পুলিশকে সরাসরি সাহায্য করুক রেলের সহযোগী সংস্থা রাইটস। সোমবার ব্যাঙ্কশাল কোর্টের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট মধুমিতা বসু এই মর্মে নির্দেশ জারি করেছেন। নির্মীয়মাণ বিবেকানন্দ রোড উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় ধৃতদের এ দিন কোর্টে তোলা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০৩:৪৬
Share:

সেতু-তদন্তে কলকাতা পুলিশকে সরাসরি সাহায্য করুক রেলের সহযোগী সংস্থা রাইটস। সোমবার ব্যাঙ্কশাল কোর্টের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট মধুমিতা বসু এই মর্মে নির্দেশ জারি করেছেন। নির্মীয়মাণ বিবেকানন্দ রোড উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় ধৃতদের এ দিন কোর্টে তোলা হয়েছিল। বিচারক জানতে চেয়েছিলেন, তদন্ত কতটা এগলো? তদন্তকারী অফিসার বলেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তথ্য জোগাড় হচ্ছে। তিনি আদালতকে আরও বলেন, লালবাজারের তরফে রাইটসের সহযোগিতা চাওয়া হয়েছিল। নির্মাণ-বিশেষজ্ঞ সংস্থাটি জানিয়ে দিয়েছে, নিয়মানুযায়ী আদালতের নির্দেশ বা অনুমতি ছাড়া এটা সম্ভব নয়।

Advertisement

লালবাজারের সেই আবেদন সংক্রান্ত নথি দেখতে চান বিচারক। তার পরে তিনি রাইটস’কে নির্দেশ দেন, তারা যেন সেতুভঙ্গের তদন্তে কলকাতা পুলিশকে তথ্য জুগিয়ে প্রয়োজনীয় সহায়তা করে। কোর্টের বাইরে লালবাজারের এক তদন্তকারী বলেন, ঘটনা সম্পর্কে রাইটসের প্রাথমিক পর্যবেক্ষণ পুলিশি তদন্তকে যথেষ্ট সমৃদ্ধ করেছে। তাই তাঁরা সংস্থাটিকে ‘সরকারি’ ভাবে তদন্তে সামিল করতে চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement