পথ-দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ দক্ষিণ বন্দর থানা এলাকার ডক ইস্টার্ন বাউন্ডারি রোডে একটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। মারা যান মোটরবাইক আরোহী ধর্ম মল্লিক (২৫)। লরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।