Suicide

চারু মার্কেট এলাকা থেকে নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার! পড়াশোনা নিয়ে বাবা-মায়ের বকাঝকায় অভিমান?

পুলিশ সূত্রে খবর, চারু মার্কেট এলাকার একটি বাড়ি থেকে এক নাবালকের দেহ উদ্ধার হয়। তাঁর মা দেখেন, ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে তাঁর পুত্রের দেহ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিজের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলছে পুত্রের দেহ! তড়িঘড়ি প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে ওই অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান মা। কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কলকাতার চারু মার্কেট এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় চারু মার্কেট এলাকার একটি বাড়ি থেকে এক নাবালকের দেহ উদ্ধার হয়। তাঁর মা দেখেন, ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে তাঁর পুত্র। মহিলার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তখন বাড়িতে ছিলেন না তাঁর স্বামী। প্রতিবেশীদের সাহায্যে ঝুলন্ত অবস্থা থেকে পুত্রকে উদ্ধার করে এমআর বাঙুরে নিয়ে যান ওই মহিলা। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে ওই নাবালকের।

খবর পেয়ে চারু মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক অনুসন্ধানের পর জানা গিয়েছে, পড়াশোনায় অমনোযোগের কারণে ওই নাবালককে বকাঝকা করেছিল তার বাবা-মা। সেই নিয়ে হতাশ হয়ে পড়েছিল সে। অনুমান, সেই কারণে আত্মঘাতী হয়ে থাকতে পারে ওই নাবালক। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে জানানো হয়েছে পুলিশ সূত্রে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement