রণজিৎ নন্দীর তোলা ছবি।
বছরের আর পাঁচটা দিন যাদের জীবন হাসপাতাল, ওষুধ আর রক্ত নিয়েই কাটে, শুক্রবারটা তাদের জন্য বরাদ্দ ছিল অন্য ভাবে। নাচ, গান, নাটক, মূকাভিনয়ে নিজেদের অন্য সত্তার পরিচয় দেওয়ার সুযোগ পেল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনস্টিটিউট অব হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন-এর উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। রাজ্য থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির নোডাল সেন্টার-এর ইনচার্জ মৈত্রেয়ী ভট্টাচার্য জানান, ৮ মে ছিল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। সেই উপলক্ষে সপ্তাহভর তাঁরা সচেতনতা বাড়ানোর নানা কর্মসূচি গ্রহণ করেছেন।