Protests

মহিলা কামরা কমানোর দাবিতে অবরোধ

রেল সূত্রের খবর, ১২ কামরার লোকাল ট্রেনে ২৫ শতাংশের কাছাকাছি মহিলা যাত্রীর কথা মাথায় রেখে ট্রেনের দু’প্রান্তে একটি করে গোটা কামরা ছাড়াও দ্বিতীয় কামরা দু’টির অর্ধেক তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে। ফলে মোট তিনটি কামরা রয়েছে মহিলাদের জন্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ০৬:২১
Share:

— প্রতীকী চিত্র।

শিয়ালদহ দক্ষিণ শাখার লোকাল ট্রেনে মহিলাদের জন্য নির্ধারিত কামরার সংখ্যা তিন থেকে দুইয়ে নামিয়ে আনার দাবিতে পুরুষ যাত্রীদের একাংশ মঙ্গলবার বারুইপুর-ডায়মন্ড হারবার শাখায় হোটর, দক্ষিণ দুর্গাপুর এবং কল্যাণপুর স্টেশনে দফায় দফায় অবরোধ করলেন।

অবরোধের জেরে ওই শাখায় সকাল ৮টা ২০ মিনিট থেকে ১০টা ৫২ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল থমকে থাকে। যাত্রীরা সমস্যায় পড়েন। রেল সূত্রের খবর, ১২ কামরার লোকাল ট্রেনে ২৫ শতাংশের কাছাকাছি মহিলা যাত্রীর কথা মাথায় রেখে ট্রেনের দু’প্রান্তে একটি করে গোটা কামরা ছাড়াও দ্বিতীয় কামরা দু’টির অর্ধেক তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে। ফলে মোট তিনটি কামরা রয়েছে মহিলাদের জন্য। দু’প্রান্তের ওই অর্ধেক কামরা বাতিল করার দাবি নিয়ে যাত্রীদের একাংশ এ দিন অবরোধ করেন।

রেলের দাবি, মহিলা যাত্রীদের সফরের প্রবণতা অনুযায়ী ভিড়ের কথা মাথায় রেখেই কামরা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানান, এই আন্দোলন অনভিপ্রেত। ভিড় সামাল দিতে সব শাখায় লোকো ডিএল ট্রেন বাড়ানো হয়েছে। ভবিষ্যতে সিগন্যালিং ব্যবস্থা উন্নত করার পাশাপাশি ডায়মন্ড হারবার ও ক্যানিংয়ে লোকাল ট্রেনের রেক মজুত রাখার কথা ভেবেছে রেল। তা হলে ট্রেনের সংখ্যা আরও বাড়বে। যাত্রীদের একাংশ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অবরোধের নামে ভোগান্তি ডেকে এনেছেন বলে অভিযোগ। ভবিষ্যতে এমন ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন