KMC

অডিট শেষে ছাড়পত্র পেলে নির্মাণকাজে অনুমতি, পুর বিজ্ঞপ্তি

তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে ১৬ জনের মৃত্যুর পরে শহরের বিভিন্ন নির্মীয়মাণ বহুতলে অডিট শুরু হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি করা হয়েছে ১১ সদস্যের কমিটি। ইতিমধ্যে কলকাতা পুর এলাকার ১ থেকে ১৬ নম্বর বরো এলাকায় একাধিক নির্মীয়মাণ ভবনে অডিট শেষ করেছে তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৭:৫৫
Share:

কলকাতা পুরসভা। — ফাইল চিত্র।

তারাতলায় গুদাম-বিপর্যয়ের পরে কলকাতায় যাবতীয় নির্মাণকাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি করেছিল রাজ্য প্রশাসন। শুক্রবার কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ওই ঘটনার পরে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির অডিটের পরে যে সব নির্মীয়মাণ ভবন বা নির্মাণ সংস্থা ছাড়পত্র পাবে, তারা নির্মাণকাজ এগিয়ে নিয়ে যেতে পারবে। সংশ্লিষ্ট আবেদনকারীকে এই অনুমোদনের বিষয়ে পুর কমিশনারের দফতর থেকে অবহিত করা হবে।

প্রসঙ্গত, তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে ১৬ জনের মৃত্যুর পরে শহরের বিভিন্ন নির্মীয়মাণ বহুতলে অডিট শুরু হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি করা হয়েছে ১১ সদস্যের কমিটি। ইতিমধ্যে কলকাতা পুর এলাকার ১ থেকে ১৬ নম্বর বরো এলাকায় একাধিক নির্মীয়মাণ ভবনে অডিট শেষ করেছে তারা। ছাড়পত্র পেলে সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থা কাজ চালিয়ে যেতে পারবে। কমিশনারের তরফে সেই সংস্থাকে ইমেলে বা হাতে হাতে জানানো হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার অনেক নির্মীয়মাণ ভবনে বেসমেন্ট নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ হয়েছে। গর্ত হয়ে থাকায় আশপাশ এলাকায় ধস ঠেকাতে শিট পাইলিং, রিটেনিং স্ট্রাকচার, খননস্থল স্থিতিশীল করার মতো কাজ করা যাবে। কলকাতা পুরসভার এলবিএস তথা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অংশুমান সরকার বলেন, ‘‘উঁচু বহুতলের ক্ষেত্রে গভীর ভিত তৈরির জন্য মাটি খুঁড়তে হয়। সে ক্ষেত্রে উপযুক্ত ‘রিটেনিং স্ট্রাকচার’ না হলে আশপাশে ধস নামতে পারে। পুর বিজ্ঞপ্তি অনুযায়ী রিটেনিং স্ট্রাকচারের কাজ করা যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন