—প্রতীকী চিত্র।
জেল থেকে ছাড়া পাওয়ার পরপরই ফের হুমকি দেওয়াএবং তোলাবাজির অভিযোগ উঠল গুলশন কলোনির দুষ্কৃতী মিনি ফিরোজ ওরফে ফিরোজ খানের বিরুদ্ধে। যার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, ঘটনার পরে প্রায় এক সপ্তাহ কেটে গেলেও মিনি ফিরোজ এবং তার সঙ্গীরা এখনও অধরা। পুলিশ জানিয়েছে, তাদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ সূত্রের খবর, চলতি মাসেই জেল থেকে ছাড়া পেয়েছে ফিরোজ। গত সপ্তাহে তিলজলার এক নির্মাণ ব্যবসায়ী আনন্দপুর থানায় অভিযোগে জানিয়েছিলেন, তিনি এক দিন রাস্তা দিয়ে যাওয়ার সময়ে ফিরোজ ও তার চার সঙ্গী পথ আটকায়। তারা তাঁকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে দু’লক্ষ টাকা তোলা চায়।পাশাপাশি, ওই ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকিও দেয়। ভয় পেয়েওই ব্যবসায়ী তাঁর শ্রমিকদের মজুরির টাকা থেকে ৩০ হাজার টাকা ফিরোজ-সহ তার সঙ্গীদেরদিয়ে দেন। এ-ও জানান, বাকি টাকা পরে দেবেন। সেই কথা শুনে তাঁকে ছেড়ে দেয় অভিযুক্তেরা। পুলিশের দাবি, এই ঘটনার আগেও অভিযোগকারী ব্যবসায়ীকে ভয় দেখিয়ে একাধিক বার টাকা নিয়েছিল ফিরোজ।
সূত্রের খবর, মিনি ফিরোজেরনাম প্রকাশ্যে এসেছিল গত বছরের ১১ সেপ্টেম্বর আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনিতে প্রকাশ্যে গুলি ও বোমাবাজির ঘটনায়। সেই ঘটনায় কেউ হতাহত না হলেও সমালোচিত হতে হয়েছিল পুলিশকে। পরে পুলিশ মিনি ফিরোজকে দিল্লির অজমের গেট এলাকা থেকে গ্রেফতার করে।
এক পুলিশকর্তা জানান,অভিযুক্ত ফিরোজের পিছনে একটি প্রভাবশালী গোষ্ঠী রয়েছে। আরও অভিযোগ, ওই গোষ্ঠীর প্রশ্রয়েই সে জেল থেকে ছাড়া পাওয়ার পরে এলাকায় ফিরে আবার তোলাবাজি শুরু করেছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে