Road Accident

অ্যাপ-বাইকের ধাক্কা মেট্রোর স্তম্ভে, মৃত চালক

এ দিন নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর স্তম্ভে একটি অ্যাপ-নির্ভর বাইক ধাক্কা মারলে বাইকের চালক এবং আরোহী তরুণী রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে গেলে বাইকচালককে মৃত বলে জানান চিকিৎসকেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৮:৩৫
Share:

— প্রতীকী চিত্র।

বেপরোয়া গতি ফের প্রাণ কাড়ল শহরে। বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ই এম বাইপাসের রুবি এবং কালিকাপুরের মাঝে।

এ দিন নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর স্তম্ভে একটি অ্যাপ-নির্ভর বাইক ধাক্কা মারলে বাইকের চালক এবং আরোহী তরুণী রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে গেলে বাইকচালককে মৃত বলে জানান চিকিৎসকেরা। গরফা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

লালবাজার সূত্রের খবর, মৃতের নাম শাহনওয়াজ় হোসেন (৩১)। তাঁর বাড়ি ট্যাংরায়। জানা গিয়েছে, এ দিন ভোরে বাইকের পিছনে এক তরুণী যাত্রীকে বসিয়ে কালিকাপুরের দিক থেকে রুবির দিকে যাচ্ছিলেন শাহনওয়াজ়। বেপরোয়া গতিতে বাইক নিয়ে আসার পথে আচমকা সেটির উপরে নিয়ন্ত্রণ হারান তিনি। দ্রুত গতিতে বাইক নিয়ে সোজা মেট্রোর স্তম্ভে ধাক্কা মারেন। তাতে বাইকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাইকচালক এবং বছর একুশের আরোহী তরুণী রাস্তায় ছিটকে পড়েন। কসবা থানার পুলিশ দ্রুত তাঁদের উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে জানান। আহত তরুণী আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক ভাবে বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ। দুর্ঘটনার তদন্তে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন