টুকরো খবর

মাটি ছেড়ে ওড়ার পরেই বিমানের চাকা গুটিয়ে ভিতরে ঢুকে যায়। নামার আগে আবার সেই চাকা বেরিয়ে আসে। বিমানের হাইড্রলিক ব্যবস্থার সাহায্যেই চাকার এই নড়াচড়া। কিন্তু সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে কলকাতার মাটি ছাড়ার পরে ছোট এটিআর বিমানের চাকা ভিতরে ঢুকছিল না। গণ্ডগোল হয়েছিল হাইড্রলিক ব্যবস্থায়।

Advertisement
শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ০০:২৯
Share:

জরুরি অবতরণ
নিজস্ব সংবাদদাতা

Advertisement

মাটি ছেড়ে ওড়ার পরেই বিমানের চাকা গুটিয়ে ভিতরে ঢুকে যায়। নামার আগে আবার সেই চাকা বেরিয়ে আসে। বিমানের হাইড্রলিক ব্যবস্থার সাহায্যেই চাকার এই নড়াচড়া। কিন্তু সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে কলকাতার মাটি ছাড়ার পরে ছোট এটিআর বিমানের চাকা ভিতরে ঢুকছিল না। গণ্ডগোল হয়েছিল হাইড্রলিক ব্যবস্থায়। জেট এয়ারের ওই বিমান ৭১ জন যাত্রী নিয়ে শিলচর উড়ে যাচ্ছিল। কলকাতা থেকে উত্তরে প্রায় ১০০ মাইল উড়ে যাওয়ার সময়ে পাইলট চেষ্টা করেও সারাতে পারেননি ত্রুটি। শুধু চাকা ঢোকা-বেরনো নয়, হাইড্রলিক ব্যবস্থার আরও অনেক কাজ রয়েছে। ফলে মাঝ আকাশে অন্য সমস্যা হতে পারে বলেও অনুমান করেন পাইলট। শেষে বিমানের মুখ ঘুরিয়ে তিনি ফিরে আসেন। সকাল পৌনে বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। পরে অন্য বিমানে যাত্রীদের পাঠিয়ে দেওয়া হয়।

Advertisement


গার্ডেনরিচে কাজ চলছে ৫ কোটি গ্যালন ক্ষমতাসম্পন্ন একটি নতুন জলপ্রকল্পের।
তা ঘুরে দেখলেন বিদায়ী মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার। ছবি: শুভাশিস ভট্টাচার্য।

খেলতে খেলতে। বুদ্ধ পূর্ণিমায় মহাবোধি সোসাইটিতে সুমন বল্লভের তোলা ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement