Central Budget 2026

কলকাতা মেট্রো: কেন্দ্রীয় বাজেটে অরেঞ্জ এবং পার্পল লাইনে বরাদ্দ আগের তুলনায় কমে গেল, গ্রিন লাইনে সামান্য বাড়ল টাকার পরিমাণ

গত বাজেটের তুলনায় এই বাজেটে অরেঞ্জ লাইন (দমদম বিমানবন্দর থেকে নিউ গড়িয়া) এবং পার্পল লাইন (জোকা-মাঝেরহাট) বরাদ্দ কমে গিয়েছে। তবে গ্রিন লাইন (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ)-এ বরাদ্দের পরিমাণ সামান্য বেড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কেন্দ্রীয় বাজেটে কলকাতা মেট্রোর তিনটি লাইনের জন্য অর্থ বরাদ্দ করা হল। গত বাজেটের তুলনায় এই বাজেটে অরেঞ্জ লাইন (দমদম বিমানবন্দর থেকে নিউ গড়িয়া) এবং পার্পল লাইন (জোকা-মাঝেরহাট) বরাদ্দ কমে গিয়েছে। তবে গ্রিন লাইন (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ)-এ বরাদ্দের পরিমাণ সামান্য বেড়েছে।

Advertisement

২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে অরেঞ্জ লাইনের জন্য ৭০৫.৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বাজেটে এই লাইনের জন্য ৭২০.৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই বাজেটে পার্পল লাইনের ৯১৪ কোটি টাকা। এই বছর ওই লাইনের জন্য বরাদ্দ করা হয়েছে ৯০৬.৬০ কোটি টাকা।

গ্রিন লাইনে অবশ্য বাজেট বরাদ্দের পরিমাণ সামান্য বেড়েছে। গত বছর এই লাইনের জন্য বরাদ্দ ছিল ৫০০ কোটি টাকা। এ বার তা অল্প বেড়ে ৫২৯ কোটি টাকা হয়েছে। ব্লু লাইন মেট্রো (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম)-র জন্য কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। মেট্রো সূত্রে খবর, ওই লাইনে নতুন কোনও কাজ বাকি নেই। রক্ষণাবেক্ষণের কাজ মেট্রোর নিজস্ব তহবিল থেকেই করা হবে বলে ওই সূত্রের দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement