Ministres of Suvendu Adhikari Ministry

এখনও মন্ত্রিত্ব বণ্টন হল না! হঠাৎ দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, রাজধানীতেই রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক

গত ১ জুন লোক ভবনে বিজেপির ৩৫ বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেন। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী এবং তিন জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানানো হয়। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন ১৯ জন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৬:৩৬
Share:

(বাঁ দিকে) শুভেন্দু অধিকারী। শমীক ভট্টাচার্য (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্রথমে বুধবার। তার পর শুক্রবারও সারা দিন কেটে গেল। জানা গেল না ১ জুন শপথ নেওয়া ৩৫ মন্ত্রী কে কোন দফতর সামলাবেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লিযাত্রা নিয়ে জল্পনা তৈরি হল। আগেই দিল্লি পৌঁছে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মন্ত্রীদের দফতর বণ্টন নিয়ে জটিলতার কারণেই কি রাজধানী যাত্রা শুভেন্দু, শমীকের? কৌতূহল বাড়ছে।

Advertisement

গত ১ জুন লোক ভবনে বিজেপির ৩৫ বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেন। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী এবং তিন জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানানো হয়। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন ১৯ জন। তার আগে গত ৯ মে ব্রিগেডে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে শপথ নেন পাঁচ জন পূর্ণমন্ত্রী। গত বুধবার তাঁদের সকলের দফতর বণ্টন করার কথা ছিল। কিন্তু শুভেন্দুর মন্ত্রিসভার তৃতীয় বৈঠকের পর অন্নপূর্ণা যোজনার সূচনা, পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য নতুন দিন, মা ক্যান্টিনের নামবদল, বিএসএফ-কে জমি হস্তান্তর ইত্যাদি ঘোষণার পর মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়ে দেন, মন্ত্রিত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত হয়নি। শুক্রবার তা ঘোষণা করা হতে পারে।

কিন্তু ৫ মে, শুক্রবার বিকেলেও এই সংক্রান্ত কোনও ঘোষণা বা খবর মেলেনি। এর মধ্যে শুভেন্দু দিল্লি গিয়েছেন। শুক্রবার মুখ্যমন্ত্রীর কর্মসূচির মধ্যে ছিল রিক্রুটমেন্ট কমিশন এবং বোর্ডের বৈঠকে যোগদান।

Advertisement

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী হয়েছেন শঙ্কর ঘোষ, তাপস রায়, শারদ্বত মুখোপাধ্যায়, অর্জুন সিংহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, গৌরীশঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাওঁ, দীপক বর্মণ, অরূপকুমার দাস, অজয় কুমার পোদ্দার, কল্যাণ চক্রবর্তী এবং দুধকুমার মণ্ডল। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মণ, অশোক দিন্ডা, নাদিয়ার চাঁদ বাউড়ি, বিশাল লামা এবং শান্তনু প্রামাণিক। এ ছাড়াও মন্ত্রিসভায় রয়েছেন মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রাই, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয়া কিস্কু, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement