রেষারেষির জেরে জখম ভ্যানরিকশা চালক

Advertisement
শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০০:১১
Share:

বেপরোয়া রেষারেষির জেরে ট্রাম ও বাসের মাঝখানে আটকে গিয়ে মারাত্মক জখম হলেন এক ভ্যানরিকশা চালক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে নির্মলচন্দ্র দে স্ট্রিটে, হিন্দ সিনেমার সামনে। পুলিশ জানায়, এ দিন বিকেলে ওই রাস্তা দিয়ে কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছিল একটি ট্রাম। একটি বেসরকারি বাস ওই ট্রামটিকে ডান দিক দিয়ে ওভারটেক করতে যায়। সেই সময়ে ভ্যানরিকশা নিয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ পার হচ্ছিলেন বছর চল্লিশের ইমরান আলি। হঠাৎ বাসটি চলে আসায় তিনি সরতে পারেননি। বাস ও ট্রামের মাঝখানে আটকে যান। চিৎকার করে ওঠেন বাসযাত্রীরা। তাঁরা নেমে এসে ওই বাসটিকে ঠেলে সরানোর চেষ্টা করতে থাকেন। কোনও রকমে ওই ভ্যানচালকের দু’টি পা বাসের নীচ থেকে বার করা হয়। ইমরানকে পাঠানো হয় মে়ডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকেরা জানান,
তাঁর অবস্থা স্থিতিশীল।

Advertisement

ছবি: সুদীপ্ত ভৌমিক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement