Unnatural Death

তপসিয়ায় মাধ্যমিকপরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার! অঙ্কের ফলাফল নিয়ে দুশ্চিন্তায় ছিল, দাবি পরিবারের

গত ১২ তারিখ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। পরিবার জানায়, বাকি পরীক্ষা ভাল হলেও, অঙ্ক পরীক্ষা নিয়ে চিন্তিত ছিল ওই পড়ুয়া। সেই কারণে মানসিক অবসাদে ভুগছিল বলে পরিবারের দাবি। বৃহস্পতিবার রাতে দীর্ঘ ক্ষণ তার সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় পরিবারের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার। তপসিয়া থানার মহেন্দ্র রায় লেনের ঘটনা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নিজের ঘর থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবাবের দাবি, অঙ্ক পরীক্ষার পর থেকেই মনমরা ছিল সে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

গত ১২ তারিখ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। পরিবার জানায়, বাকি পরীক্ষা ভাল হলেও, অঙ্ক পরীক্ষা নিয়ে চিন্তিত ছিল ওই পড়ুয়া। সেই কারণে মানসিক অবসাদে ভুগছিল বলে পরিবারের দাবি। বৃহস্পতিবার রাতে দীর্ঘ ক্ষণ তার সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় পরিবারের। পরিজনেরা ঘরে ঢুকে ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি ওই ছাত্রীকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে পৌঁছোয় তপসিয়া থানার পুলিশ। মৃতদেহের পাশে কোনও সুইসাইড নোট মেলেনি বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement