জলে ডুবে মৃত্যু

জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার, শোভাবাজারের কাছে সুতানুটি স্টেশনের পাশে গঙ্গায়। মৃতের নাম শোভনদীপ ঘোষ (৪০)। পুলিশ জানায়, বুধবার রাত পৌনে দু’টো নাগাদ মত্ত অবস্থায় বন্ধু মনু কান্তির সঙ্গে ঘাটে এসেছিলেন শোভনদীপ।

Advertisement
শেষ আপডেট: ২২ জুলাই ২০১৬ ০০:১৬
Share:

জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার, শোভাবাজারের কাছে সুতানুটি স্টেশনের পাশে গঙ্গায়। মৃতের নাম শোভনদীপ ঘোষ (৪০)। পুলিশ জানায়, বুধবার রাত পৌনে দু’টো নাগাদ মত্ত অবস্থায় বন্ধু মনু কান্তির সঙ্গে ঘাটে এসেছিলেন শোভনদীপ। মনুর কথা না শুনে স্নান করতে গঙ্গায় নামেন তিনি। কিছুক্ষণের মধ্যেই জলের স্রোতে ভেসে যান। মনুর চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও শোভনদীপকে উদ্ধার করা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ডুবুরি নামিয়ে খোঁজার পরে বৃহস্পতিবার ভোর ছ’টা নাগাদ উদ্ধার হয় তাঁর দেহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement