Calcutta Medical College and Hospital

কলকাতা মেডিক্যাল কলেজের রিডিং রুমের ফলস্ সিলিং ভেঙে বিপত্তি!

পড়ুয়ারা জানাচ্ছেন, রিডিং রুমে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করা হয়। এ রকম বিপত্তিতে যথেষ্ট ভয়ের কারণ থাকে। তবে এ দিনের দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০২:২৫
Share:

ফলস্ সিলিং ভেঙে পড়েছিল এ ভাবেই। — নিজস্ব চিত্র।

ডাক্তারি পড়ুয়ারা পড়াশোনা করছিলেন। হঠাৎ ভেঙে পড়ে রিডিং রুমের ফলস্ সিলিং। বুধবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা।

Advertisement

পড়ুয়ারা জানাচ্ছেন, রিডিং রুমে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করা হয়। এ রকম বিপত্তিতে যথেষ্ট ভয়ের কারণ থাকে। তবে এ দিনের দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। জানা গিয়ে‌ছে, এক ছাত্র রিডিং রুমে পড়ার সময়ে জোরে শব্দ শুনতে পান। তার পরে দেখেন হলের পিছনের দিকে বেঞ্চে ফলস্ সিলিংয়ের অনেকটা অংশ খুলে পড়ে আছে।

হাসপাতাল সূত্রে খবর, বৃষ্টির জল চুঁইয়ে পড়ার কারণে ফলস্ সিলিং খুলে পড়েছে। ইতিমধ্যেই পূর্ত দফতর মেরামতের কাজ শুরু করে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement