চিত্কার উঠল গোলি চালা দিয়া

৮টা ৪৫ মিনিট। অন্য দিনের মতোই সোমবার সকালবেলায় বাপিকাকুর ভ্যানে চড়ে স্কুলে এসেছিলাম। সঙ্গে ছিল অন্য বন্ধুরাও। প্রথম ক্লাসটা ছিল পিটি-র। ভ্যান থেকে নেমে লাইন দিয়ে সবাই স্কুলে ঢুকছি। আমার সামনে ছিল আমার বন্ধু রূপসা। ওর সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছিলাম। হঠাৎই সামন‌ে ফট ফট শব্দ!

Advertisement

প্রিয়াঙ্কা পোড়েল (পঞ্চম শ্রেণি, লরেটো সেন্ট মেরিজ গার্লস হাইস্কুল)

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৪২
Share:

ছবি: প্রতীকী।

৮টা ৪৫ মিনিট। অন্য দিনের মতোই সোমবার সকালবেলায় বাপিকাকুর ভ্যানে চড়ে স্কুলে এসেছিলাম। সঙ্গে ছিল অন্য বন্ধুরাও।

Advertisement

প্রথম ক্লাসটা ছিল পিটি-র। ভ্যান থেকে নেমে লাইন দিয়ে সবাই স্কুলে ঢুকছি। আমার সামনে ছিল আমার বন্ধু রূপসা। ওর সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছিলাম। হঠাৎই সামন‌ে ফট ফট শব্দ!

হঠাৎ দেখি, হুড়োহুড়ি পড়ে গেল। সবাই লাইন ছে়ড়ে যে যার মতো দৌড়তে লাগল। আমিও বুঝতে না পেরে স্কুলের দিকে দৌড়ে গেলাম। স্কুলের দরজাটা একটুখানি খোলা ছিল। কিন্তু তখনই আমাদের স্কুলের মায়া মাসি গেটটা ঠেলে পুরোটাই খুলে দিল। কয়েক জন কাকু-কাকিমাও এসেছিল। সবাই দুদ্দাড় করে স্কুলের ভিতরেই ঢুকে পড়ল। একটু ভয় করছিল তখন।

Advertisement

সামনে দেখলাম একটা মোটরসাইকেল বেরিয়ে গেল। কয়েক জন ওটার পিছনে দৌড়ল। আর এক জায়গায় একটা ছো়ট্ট জটলা। ‘গোলি চালা দিয়া’, ‘গোলি চালা দিয়া’, বলছিল সবাই। এর মধ্যেই দেখি আমার ভ্যানকাকু দৌড়তে দৌড়তে আমাদের দিকে আসছে।

ভ্যানকাকু এসে আমরা যারা এসেছি, তাদের সবাইকে কিছু ক্ষণ দাঁড় করিয়ে রাখল। আমরা ছ’জন ছিলাম। ফোনে আমাদের সবার বাড়িতে কথা বলে দু’জনকে স্কুলে ঢুকে যেতে বলল। আর আমাদের চার জনকে বলল, চল, তোদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। আমরা আবার সবাই ভ্যানে উঠে পড়লাম। বাড়িতে গিয়ে তো আবার পড়তে বসতে হবে!

Advertisement

এই সংক্রান্ত আরও খবর...

• এ বার এন্টালি, দিনের আলোয় স্কুলের সামনে যুবককে গুলি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement