Fire Break

নাগেরবাজারের আবাসনে অগ্নিকাণ্ডে মৃত মা ও ছেলে, তদন্তে উঠে এল প্রতিবেশীদের সঙ্গে খারাপ সম্পর্কের তথ্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাতগাছি এলাকার নগেন্দ্রনাথ রোড সংলগ্ন অঞ্চলের চারতলা বিশিষ্ট একটি আবাসনে ছেলে অভিষেক শিকদারকে নিয়ে থাকেন মা রমা শিকদার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০১:২৪
Share:

—প্রতীকী চিত্র।

অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু মা ও ছেলের। তদন্তে একাধিক তথ্য উঠে এলেও কী করে আগুন লাগার ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার নাগেরবাজারের একটি আবাসনের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাতগাছি এলাকার নগেন্দ্রনাথ রোড সংলগ্ন অঞ্চলের চারতলা বিশিষ্ট একটি আবাসনে ছেলে অভিষেক শিকদারকে নিয়ে থাকেন মা রমা শিকদার। তাঁদের ফ্ল্যাটেই আগুন লাগার ঘটনা ঘটে। দমকল গিয়ে আগুন নেবায়। তবে অগ্নিকাণ্ডের ফলে মা ও ছেলের মৃত্যু হয়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রতিবেশীদের সঙ্গে মা ও ছেলের সম্পর্ক ভাল ছিল না। ফলে আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গে দূরত্ব রাখতেন তাঁরা। জানা গিয়েছে, রোমা প্লাটিক-সহ আবর্জনা জমিয়ে রাখতেন সিঁড়িতে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আবর্জনার স্তূপ থেকেই আগুন লাগার ঘটনা ঘটে। উল্লেখ্য, এর আগেও ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে শুক্রবার কী করে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (দক্ষিণ) দ‍্যুতিমান ভট্টাচার্য জানান, কারণ জানতে তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement