Cow Sheds In Howrah

বর্ষায় হাওড়া শহর বাঁচাতে সরাতে হবে খাটাল, চিঠি দেবে পুরসভা

এ দিন হাওড়া পুর ভবনে রাজ্যের মন্ত্রী উমেশ রাইয়ের পৌরোহিত্যে বর্ষার প্রস্তুতি-বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিংহ, হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া এবং হাওড়া পুরসভার নবনিযুক্ত কমিশনার তেজস্বী রানা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ০৬:১৬
Share:

— প্রতীকী চিত্র।

শহর থেকে সব খাটাল আগামী ১৫ দিনের মধ্যে তুলে দেওয়ার জন্য খাটাল মালিকদের নোটিস পাঠাবে হাওড়া পুরসভা। আসন্ন বর্ষায় হাওড়াকে বানভাসি হওয়া থেকে বাঁচাতে মঙ্গলবার পুরসভায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমনই ঠিক হয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, বর্ষার আগে শহরের গুরুত্বপূর্ণ ১০০টি রাস্তায় আপাতত তাপ্পি দেওয়ার কাজ হবে। বর্ষা চলে গেলে পুজোর আগে সব রাস্তা নতুন ভাবে তৈরি করা হবে।

এ দিন হাওড়া পুর ভবনে রাজ্যের মন্ত্রী উমেশ রাইয়ের পৌরোহিত্যে বর্ষার প্রস্তুতি-বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিংহ, হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া এবং হাওড়া পুরসভার নবনিযুক্ত কমিশনার তেজস্বী রানা। দীর্ঘ বৈঠকের পরে রাজ্যের মন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ বলেন, ‘‘আসন্ন বর্ষায় মানুষকে জল জমার যন্ত্রণা থেকে মুক্তি দিতে আগে খাটাল সরানোর পরিকল্পনা করা হয়েছে। কারণ, এই খাটাল থেকে নির্গত বর্জ্যে রুদ্ধ হয়ে যাচ্ছে সব নিকাশি নালা। সেই কারণে সব খাটাল মালিককে নোটিস পাঠিয়ে খাটাল তুলে ফেলার নির্দেশ দেওয়া হবে।’’

মন্ত্রী জানান, শহরের নিকাশি নালা সংস্কারের দায়িত্ব পুরসভা ও কেএমডিএ-র মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, শহর থেকে ভ্যাট তুলে দিয়ে বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করবেন পুরকর্মীরা। সেই আর্বজনা তাঁদের টিপার গাড়িতে ফেলতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন