KMC and SIR

এসআইআর আবহে ইস্যু হওয়া জন্ম-মৃত্যু শংসাপত্র ফের যাচাইয়ের পথে কলকাতা পুরসভা

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক স্তরে বিভিন্ন পুরনো সিদ্ধান্ত ও নথিপত্র খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১২:৪৫
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) চলাকালীন জন্ম ও মৃত্যুj যে সব শংসাপত্র ইস্যু করা হয়েছিল, সেগুলি পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক স্তরে বিভিন্ন পুরনো সিদ্ধান্ত ও নথিপত্র খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই আবহেই এ বার কলকাতা পুরসভার দেওয়া জন্ম ও মৃত্যু শংসাপত্রগুলি প্রশাসনের নজরে এসেছে।

Advertisement

যদিও আগামী ডিসেম্বর মাস পর্যন্ত কলকাতা পুরসভার ক্ষমতায় রয়েছে তৃণমূল পরিচালিত বোর্ড, তবুও বর্তমান পরিস্থিতিতে পুরসভার একাধিক সিদ্ধান্ত নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে শাসক শিবিরে। প্রশাসনিক সূত্রের দাবি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে বিপুল সংখ্যক জন্ম ও মৃত্যুর শংসাপত্রের আবেদন জমা পড়েছিল কলকাতা পুরসভায়। অভিযোগ, সেই সময় দ্রুততার সঙ্গে বহু শংসাপত্র ইস্যু করা হয়েছিল। সূত্রের খবর, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে আবেদনকারীদের চাহিদা অনুযায়ী শংসাপত্র দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই কারণে তাড়াহুড়ো করে ইস্যু হওয়া কিছু শংসাপত্রে তথ্যগত ভুল, অসঙ্গতি বা গলদ রয়েছে কি না, তা এখন খতিয়ে দেখতে চাইছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে যে সব নথি ভোটার তালিকা সংশোধনের সময় ব্যবহার করা হয়েছিল, সেগুলিকে বেশি গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হতে পারে বলে প্রশাসনিক মহলের ইঙ্গিত।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত এলাকায় জন্ম এবং মৃত্যুর নথিভুক্তিকরণের জন্য ২০২১ সালে স্বাস্থ্য দফতরের একটি কেন্দ্রীয় ডিজিটাল পোর্টাল চালু করা হয়। ওই পোর্টালের মাধ্যমেই তথ্য আপলোড করে ডিজিটাল শংসাপত্র ইস্যু করা হয়। তবে বুধবার থেকে আচমকাই পোর্টালটির বেশ কিছু পরিষেবা আংশিক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে শুধুমাত্র নতুন জন্ম বা মৃত্যুর ক্ষেত্রে তথ্য নথিভুক্ত করা যাচ্ছে এবং সেই সব আবেদনকারী ডিজিটাল শংসাপত্র পাচ্ছেন। কিন্তু পুরনো জন্ম বা মৃত্যুর তথ্য নতুন করে নথিভুক্ত করা, আগের ঘটনাগুলির ডিজিটাল শংসাপত্র তৈরি করা কিংবা হারিয়ে যাওয়া শংসাপত্রের ডুপ্লিকেট কপি সংগ্রহের পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। পোর্টাল থেকে সংশ্লিষ্ট অপশন সরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

Advertisement

প্রশাসনিক সূত্রের দাবি, এসআইআর চলাকালীন ইস্যু হওয়া সমস্ত জন্ম ও মৃত্যু শংসাপত্র পুনরায় যাচাইয়ের সিদ্ধান্তের কারণেই পুরনো এন্ট্রি সংক্রান্ত পরিষেবা সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত স্বাস্থ্য দফতর বা কলকাতা পুরসভার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement