সাক্ষাৎ চেয়ে

ভাড়া বাড়ানোর দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান লাক্সারি ট্যাক্সিমালিকরা। সম্প্রতি লাক্সারি ট্যাক্সিমালিকদের সম্মেলনে এমনটাই ঠিক করেছেন তাঁরা।

Advertisement
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০২:২৪
Share:

ভাড়া বাড়ানোর দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান লাক্সারি ট্যাক্সিমালিকরা। সম্প্রতি লাক্সারি ট্যাক্সিমালিকদের সম্মেলনে এমনটাই ঠিক করেছেন তাঁরা। সংগঠনের নেতা সুব্রত ঘোষ, ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ২০০৮ সালে লাক্সারি ট্যাক্সিকে সরকার দৈনিক ৪৬৫ টাকা করে ভাড়া দিত। তার পর কয়েক ধাপে বাস, ট্যাক্সির ভাড়া বে়ড়েছে। চালকের বেতন চার-পাঁচ হাজার টাকা থেকে বেড়ে ১২-১৪ হাজার টাকা পর্যন্ত হয়েছে। রো়ড ট্যাক্স ২৮০০ টাকা থেকে বেড়ে ৮ হাজার টাকা ছাড়িয়েছে। অথচ লাক্সারি ট্যাক্সিকে একই ভাড়া দিয়ে যাচ্ছে সরকার। ইন্দ্রনীলবাবু বলেন, ‘‘আমরা ধর্মঘটের পক্ষপাতী নই। কিন্তু সরকারকে ভাড়া বাড়াতে বলেও কোনও লাভ হয়নি। এ বার তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement