লিফটে বিভ্রাট, জখম মদন

মেট্রোর ইলেকট্রিক বিভাগের অফিসে লিফট বিভ্রাটে চোট পেলেন মদন মিত্র। মঙ্গলবারের এই ঘটনার পরে প্রাথমিক চিকিৎসার জন্য কামারহাটির সাগর দত্ত হাসপাতালে যান তিনি। রাতে সেখান থেকে বাড়ি ফেরেন। চিকিৎসকেরা জানান, তাঁর কোমরে নতুন করে চোট লেগেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০২:১২
Share:

মাথাব্যথা: দুর্ঘটনার পরে হাসপাতালে মদন মিত্র। নিজস্ব চিত্র

মেট্রোর ইলেকট্রিক বিভাগের অফিসে লিফট বিভ্রাটে চোট পেলেন মদন মিত্র। মঙ্গলবারের এই ঘটনার পরে প্রাথমিক চিকিৎসার জন্য কামারহাটির সাগর দত্ত হাসপাতালে যান তিনি। রাতে সেখান থেকে বাড়ি ফেরেন। চিকিৎসকেরা জানান, তাঁর কোমরে নতুন করে চোট লেগেছে।

Advertisement

মদনবাবুর দাবি, শ্যামবাজারে চারতলা ওই অফিসে ওঠার সময়ে লিফটটি আটকে যায়। তিনি বলেন, ‘‘কোমরে বেল্ট পরতে ভুলে গিয়েছিলাম। লিফটে ওঠার সময়ে হঠাৎ আলো-পাখা বন্ধ হয়ে যায়। দুম করে সেটি উপর থেকে পড়ে যায়।’’ লিফটের কোলাপসিবল গেট ভেঙে স্থানীয় মণীন্দ্র কলেজের ছাত্র ও মেট্রোর কর্মীরা তাঁকে উদ্ধার করেন। আজ, বুধবার মেট্রোর রিক্রিয়েশন ক্লাবের ভোট। তার প্রচারে কর্মীদের নিয়ে মদনবাবু ওই ভবনে যান। মেট্রো কর্তৃপক্ষের দাবি, লিফটটি তিন ও চারতলার মধ্যে আটকে যায়। তবে হঠাৎ নীচে পড়েনি, সেটি নামিয়ে আনা হয় একতলার মেঝের একটু উপরে। সেখান থেকে মদনবাবু লাফিয়ে নেমে আসেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement