প্রতীকী ছবি।
বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। স্বপন সাহা (৩১) নামে ওই ব্যক্তি দমদমের পাইকপাড়ার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্বপন মাকে নিয়ে গত মঙ্গলবার এগরার ভগবানপুর থানা এলাকার বেঁউদিয়া গ্রামে জেঠতুতো বোনের বাড়িতে গিয়েছিলেন। শনিবার সকালে পুকুরে স্নান করত গিয়ে স্বপন তলিয়ে যান। আত্মীয়েরা খোঁজাখুঁজি করার পরে দুপুরে তাঁকে পুকুর থেকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার পরে স্বপনকে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান, সাঁতার না জানায় স্বপন ডুবে গিয়েছিলেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।