Accidental Death

কাপড় মেলার সময়ে ২১তলা থেকে পড়ে মৃত্যু

লালবাজার জানিয়েছে, মৃতার নাম ফরিদা আলিসাগর (৫৮)। তিনি ওই বহুতলের ২১ তলায় থাকতেন। পুলিশ সূত্রের খবর, সকাল ন’টা নাগাদ ভারী কিছু নীচে পড়ার আওয়াজ পান আবাসনের রক্ষীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০৭:২৭
Share:

— প্রতীকী চিত্র।

সকালে ফ্ল্যাটের বারান্দায় কাপড় মেলতে গিয়েছিলেন। তখনই আচমকা নীচে পড়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার, নারকেলডাঙা থানা এলাকার বেলেঘাটা মেন রোডের এক বহুতল আবাসনে।

লালবাজার জানিয়েছে, মৃতার নাম ফরিদা আলিসাগর (৫৮)। তিনি ওই বহুতলের ২১ তলায় থাকতেন। পুলিশ সূত্রের খবর, সকাল ন’টা নাগাদ ভারী কিছু নীচে পড়ার আওয়াজ পান আবাসনের রক্ষীরা। দ্রুত তাঁরা আবাসনের এক নম্বর টাওয়ারের কাছে গিয়ে দেখেন, এক মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। মহিলাকে দ্রুত নিয়ে যাওয়া হয় এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

ঘটনার খবর পেয়ে আসে নারকেলডাঙা থানার পুলিশ। মৃতার পরিজন-সহ অন্য আবাসিকদের সঙ্গে কথা বলে তারা। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, এ দিন সকালে ভেজা জামাকাপড় রোদে দেবেন বলে বারান্দায় গিয়েছিলেন ফরিদা। জামাকাপড় মেলায় সময়ে তিনি নীচে পড়ে যান। তবে এটি দুর্ঘটনা, না কি ওই মহিলা ঝাঁপ দিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন