Doctor Harassment

কলকাতা মেডিক্যালে জুনিয়র চিকিৎসককে হেনস্থার ঘটনায় আটক এক

গত সোমবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে চিকিৎসার জন্য এক ব্যক্তিকে নিয়ে আসা হয়েছিল। রোগী মদের নেশায় চুর হয়ে ছিলেন। নেশার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৪:৪০
Share:

প্রতীকী ছবি।

কলকাতা মেডিক্যাল কলেজে এক মহিলা জুনিয়র চিকিৎসককে হেনস্থার ঘটনায় বৃহস্পতিবার এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তাঁকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছ থেকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ওই ঘটনার প্রতিবাদে এবং মেডিক্যাল কলেজে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা। কলেজের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বুধবার প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভও দেখান তাঁরা।

Advertisement

প্রসঙ্গত, গত সোমবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে চিকিৎসার জন্য এক ব্যক্তিকে নিয়ে আসা হয়েছিল। রোগী মদের নেশায় চুর হয়ে ছিলেন। নেশার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন। অভিযোগ, জরুরি বিভাগের দায়িত্বে থাকা এক মহিলা ইন্টার্নকে হেনস্থা করেন তিনি। গোলযোগের শব্দ পেয়েও বাইরে বসে থাকা পুলিশকর্মী ভিতরে আসেননি বলে অভিযোগ। পরে ইন্টার্ন গিয়ে তাঁকে ঘটনার কথা জানালে পুলিশ হস্তক্ষেপ করে।

এই ঘটনার পরে হাসপাতালের চিকিৎসক-পড়ুয়ারা কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন। কর্তৃপক্ষের তরফেএকাধিক আশ্বাস মিললেও ক্ষোভ কমেনি। কেন পুলিশ থাকতেও হাসপাতালের মধ্যে এমন ঘটনা ঘটল, আরও বড় কিছু ঘটে গেলে তার দায়ভার কে নিতেন, এই প্রশ্ন তুলে বুধবার প্রিন্সিপালের ঘরের সামনে তাঁরা বিক্ষোভদেখান ডাক্তারি পড়ুয়ারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement