খাদ্যভবন। — ফাইল চিত্র।
খাদ্য ভবনের ভিতরে পাঁচতলা থেকে নীচে পড়ে গেলেন এক নোডাল অফিসার। সোমবার তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খাদ্য বিপণন দফতরের ওই যুগ্ম সচিব পদমর্যাদার আধিকারিকের নাম ইন্দ্রজিৎ ভট্টাচার্য। তাঁর মাথায়, চোখে, মুখে আঘাত লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কী ভাবে তিনি পড়ে গেলেন, তা স্পষ্ট নয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে কাজ শুরু হওয়ার কিছু পরেই তাঁরা একটি শব্দ পান। ছুটে গিয়ে দেখেন এক তলায় এক জন পড়ে গিয়েছেন। কী ভাবে তিনি পড়ে গেলেন, তা জানা যায়নি। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
ঘটনার সময়ে খাদ্য ভবনের একতলায় বসেছিলেন দফতরের গাড়ির চালক অজয় দাস। তিনি বলেন, ‘‘আমরা বসেছিলাম নীচে, দেখলাম উপর থেকে পড়লেন। তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। সে সময় জ্ঞান ছিল না।’’
(সবিস্তারে আসছে)