Cricket Betting

অ্যাপের মাধ্যমে কলকাতায় বসে বেটিং চক্র পরিচালনা! গ্রেফতার এক জন

প্রতীক হাওড়ার শিবপুরে থাকেন। তবে আদতে তিনি বিকানেরের বাসিন্দা। চার বছর আগে হাওড়ায় এসেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৬
Share:

ধৃত প্রতীক পিঞ্চা। — নিজস্ব চিত্র।

কলকাতায় বসে বেটিং চক্র চালানোর অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেসের একটি অফিসে তল্লাশি চালায় পুলিশ। তখনই প্রতীক পিঞ্চা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

Advertisement

প্রতীক হাওড়ার শিবপুরে থাকেন। তবে আদতে তিনি বিকানেরের বাসিন্দা। চার বছর আগে হাওড়ায় এসেছিলেন। তাঁর বয়স ৩২ বছর। তিনি নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিতেন। দাবি করতেন, কাগজ নিয়ে তার কারবার। হেয়ার স্ট্রিট থানায় রুজু হওয়া মামলার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন বেটিং অ্যাপের মাধ্যমে তিনি কারবার চালাতেন। তাঁর মোবাইলে সেই অ্যাপের হদিস পেয়েছে পুলিশ। তাঁর থেকে নগদ ৪০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। ২ মার্চ পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement