Calcutta High Court

কন্যা নির্যাতন মামলা: তলব থানার ফুটেজ

দু’পক্ষের বক্তব্যে পারস্পরিক অসঙ্গতি থাকায় কোর্টের নির্দেশ, আজ, বুধবার উদয়নারায়ণপুর থানার সিসি ক্যামেরার তথ্য কোর্টে জমা দিতে হবে পুলিশকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৮
Share:

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মেয়েকে নির্যাতনের মামলায় হাওড়ার উদয়নারায়ণপুরের এক ব্যক্তির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিল পুলিশ। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে সরকারি কৌঁসুলির দাবি, ওই ব্যক্তিকে থানায় তলব করলেও তিনি হাজিরা দেননি। যদিও ‘অভিযুক্ত’ বাবার আইনজীবীর দাবি, তিনি নির্দিষ্ট সময়েই থানায় গিয়েছিলেন। দু’ঘণ্টা বসে থাকলেও তদন্তকারী অফিসার দেখা করেননি।

দু’পক্ষের বক্তব্যে পারস্পরিক অসঙ্গতি থাকায় কোর্টের নির্দেশ, আজ, বুধবার উদয়নারায়ণপুর থানার সিসি ক্যামেরার তথ্য কোর্টে জমা দিতে হবে পুলিশকে।

বারো বছরের মেয়েকে ‘অপহরণ’ করে লিলুয়া হোমে আটকে রাখা হয়েছে, এই অভিযোগ জানিয়ে এবং মেয়েকে ফেরত পেতে কোর্টে মামলা করেছিলেন এক ব্যক্তি। সেই মামলায় পুলিশ ওই নাবালিকার বয়ান দিয়ে জানায় যে বাবার অত্যাচার সইতে না-পেরে ওই নাবালিকা নিজেই চাইল্ড হেল্পলাইনে ফোন করেছিল এবং পুলিশ তাকে উদ্ধার করে শিশুকল্যাণ সমিতির কাছে নিয়ে যায়। সমিতির নির্দেশেই তাকে হোমে রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন