Accident

পুজোর জন্য ফুল কিনতে বেরিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু কালীঘাটে

পুলিশের তরফে মৃতের পরিচয় না জানানো হলেও, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম শুভলক্ষ্মী বন্দ্যোপাধ্যায়। পেশায় তিনি স্কুল শিক্ষিকা। এ দিন সকালে তিনি পুজোর জন্য ফুল কিনতে বেরিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৮
Share:

গ্রাফিক: সৌভিক দেবনাথ

শহরে পথ দুর্ঘটনায় ফের প্রাণ গেল এক মহিলার। শনিবার সকাল ৭টা নাগাদ কালীঘাট টেম্পল রোডের কাছে ওই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতিতে একটি প্রাইভেট গাড়ি ওই মহিলাকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশের তরফে মৃতের পরিচয় না জানানো হলেও, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম শুভলক্ষ্মী বন্দ্যোপাধ্যায়। পেশায় তিনি স্কুল শিক্ষিকা। এ দিন সকালে তিনি পুজোর জন্য ফুল কিনতে বেরিয়েছিলেন। সেই সময় ওই ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইতিমধ্যেই গাড়ির নম্বর পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরেই গাড়িচালকের খোঁজ চালাচ্ছে কালীঘাট থানা

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, ওই গাড়িটি দ্রুত গতিতে রাসবিহারীর দিকে যাচ্ছিল। আচমকা ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে, তিনি প্রায় উড়়ে গাড়ির বনেটের উপরে পড়েন। তার পর সেখান থেকে পড়ে যান রাস্তায়। এর পরেই চালক গাড়ি নিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। সেই সময় রাস্তায় কর্তব্যরত পুলিশকর্মীরাও ছিলেন। পুলিশ দেখে আরও জোরে গাড়ি চালিয়ে পালাতে গিয়ে আরও একটি গাড়িতে ধাক্কা মারেন চালক। পুলিশ এখনও গাড়ি এবং তার চালককে ধরতে পারেনি।

Advertisement

আরও পড়ুন: মেট্রোর স্তম্ভে ধাক্কা মারল যাত্রী-বোঝাই বাস

আরও পড়ুন: আতঙ্ক পিছু ছাড়ছে না বৌবাজারের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement