Biman Bose- Prasenjit Chattopaddhay

আলিমুদ্দিনে প্রসেনজিৎ

বিমানের সঙ্গে দেখা করতে রবিবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে যান চলচ্চিত্র তারকা প্রসেনজিৎ। সঙ্গে ছিলেন চলচ্চিত্রটির পরিচালক তথা বাম সমর্থক বলে পরিচিত সৌরভ পালোধি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০৭:২০
Share:

সিপিএম দফতরে। — নিজস্ব চিত্র।

নিজের প্রযোজিত ‘অনেকদিন পর’ চলচ্চিত্রটি দেখার জন্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ সিপিএমের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিমানের সঙ্গে দেখা করতে রবিবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে যান চলচ্চিত্র তারকা প্রসেনজিৎ। সঙ্গে ছিলেন চলচ্চিত্রটির পরিচালক তথা বাম সমর্থক বলে পরিচিত সৌরভ পালোধি। সেখানেই বর্ষীয়ান সিপিএম নেতা বিমান, দলের নেতা শমীক লাহিড়ী, মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় প্রসেনজিতের। নাটক, চলচ্চিত্র, অভিনয়-সহ সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। প্রসঙ্গত, চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী দেখার জন্য বিমান ছাড়াও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন