রেড রোড-কাণ্ডে চার দিন পর কলকাতা থেকেই গ্রেফতার সাম্বিয়া

গাড়ির ধাক্কায় বায়ুসেনার জওয়ান মারা যাওয়ার চার দিন পর গ্রেফতার করা হল মূল অভিযুক্ত সাম্বিয়া সোহরাবকে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত সওয়া ১১টা নাগাদ কলকাতা থেকে তৃণমূল নেতা মহম্মদ সোহরাবের ছোট ছেলে সাম্বিয়া সোহরাবকে গ্রেফতার করা হয়েছে। তবে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, তা স্পষ্ট ভাবে জানানো হয়নি। সূত্রের খবর, কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা মোবাইল টাওয়ারের সূত্র ধরে তাঁকে গ্রেফতার করেছে। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াচের মহড়া চলাকালীন একটি গাড়ি ধাক্কা মারে ওই সেনা জওয়ানকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অভিযোগ সেই সময় গাড়ি চালাচ্ছিলেন সাম্বিয়া। তবে পুলিশের একটি সূত্র জানাচ্ছে, তিনি আত্মসমর্পণ করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ২৩:৪৯
Share:

সাম্বিয়া সোহরাব

গাড়ির ধাক্কায় বায়ুসেনার জওয়ান মারা যাওয়ার চার দিন পর গ্রেফতার করা হল মূল অভিযুক্ত সাম্বিয়া সোহরাবকে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত সওয়া ১১টা নাগাদ কলকাতা থেকে তৃণমূল নেতা মহম্মদ সোহরাবের ছোট ছেলে সাম্বিয়া সোহরাবকে গ্রেফতার করা হয়েছে। তবে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, তা স্পষ্ট ভাবে জানানো হয়নি। সূত্রের খবর, কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা মোবাইল টাওয়ারের সূত্র ধরে তাঁকে গ্রেফতার করেছে। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াচের মহড়া চলাকালীন একটি গাড়ি ধাক্কা মারে ওই সেনা জওয়ানকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অভিযোগ সেই সময় গাড়ি চালাচ্ছিলেন সাম্বিয়া। তবে পুলিশের একটি সূত্র জানাচ্ছে, তিনি আত্মসমর্পণ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement