দুর্ঘটনায় মৃত্যু যুবকের, জখম ২

বিয়েবাড়ি থেকে ফেরার সময়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুই যুবক। মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে ভিক্টোরিয়ার কাছে ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে। মৃতের নাম নীতিন কুমার (২৭)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০০:০৭
Share:

দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি। — নিজস্ব চিত্র

বিয়েবাড়ি থেকে ফেরার সময়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুই যুবক। মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে ভিক্টোরিয়ার কাছে ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে। মৃতের নাম নীতিন কুমার (২৭)। জখম দু’জনের নাম অভিরূপবন্ধু গুহ এবং অধিরাজবন্ধু গুহ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন জন ফোর্ট উইলিয়ামে একটি বিয়েবাড়ি গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে নিউ আলিপুরের দিকে যাচ্ছিলেন তাঁরা। হঠাৎই তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বাতিস্তম্ভে ধাক্কা মারে। গুরুতর আহত হন নীতিনবাবু। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তিন জনই গাড়ির পিছনের আসনে বসে ছিলেন। এক জন চালক গাড়ি চালাচ্ছিলেন। ঘটনার পর ওই চালকের খোঁজ মেলেনি। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement