Purba Jadavpur Incident

বাইক চালানো নিয়ে বিদ্রুপ! পূর্ব যাদবপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েক জন, গ্রেফতার চার

রবিবার রাতে পূর্ব যাদবপুর থানা এলাকার যমুনানগরে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মারামারির জেরে দুই পক্ষেরই বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১১:২২
Share:

—প্রতীকী চিত্র।

বাইক চালানোর সময় পরস্পরকে উদ্দেশ্য করে কটূক্তি। আর সেই সূত্রেই অশান্তির সূত্রপাত। তার পরেই সংঘর্ষে জড়াল দুই গোষ্ঠী। রবিবার রাতে পূর্ব যাদবপুর থানা এলাকার যমুনানগরের এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মারামারির জেরে দুই পক্ষেরই বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে বাইক চালাচ্ছিলেন কয়েক জন যুবক। জোরে হর্ন বাজাচ্ছিলেন তাঁরা। কয়েক জন যুবক তা নিয়ে বিদ্রুপ এবং কটূক্তি করেন বলে অভিযোগ। জোরে হর্ন বাজানোর প্রতিবাদও করেন। তার পরেই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

চিৎকার-চেঁচামেচির মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’পক্ষ। লাঠি, বাঁশ, ইট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। এক পক্ষের অভিযোগ, তাদের প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। মারামারির ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement