মিছিলের জেরে ফের জট

কাজের দিনে মিছিলের জেরে ফের দুপুর থেকে বিকেল পর্যন্ত যানজটের কবলে পড়ল শহরের বিস্তীর্ণ অংশ। প্রবল গরমে এক জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে নাজেহাল হলেন মানুষ। হঠাৎ করে বিভিন্ন রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ০১:৩৮
Share:

প্রতীকী ছবি।

কাজের দিনে মিছিলের জেরে ফের দুপুর থেকে বিকেল পর্যন্ত যানজটের কবলে পড়ল শহরের বিস্তীর্ণ অংশ। প্রবল গরমে এক জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে নাজেহাল হলেন মানুষ। হঠাৎ করে বিভিন্ন রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, বুধবার বেলা ১২টা থেকে শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে মিছিল করে এসইউসি সমর্থকেরা কলেজ স্কোয়্যারে জড়ো হন। বেলা একটার পরে কলেজ স্ট্রিট বন্ধ করে দেওয়া হয়। মিছিলের জেরে মহাত্মা গাঁধী রোড, সূর্য সেন স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে গাড়ি দাঁড়িয়ে যায়। এস এন ব্যানার্জি রোড, শিয়ালদহ, মৌলালিতে দাঁড়িয়ে যায় বাস-ট্যাক্সি। মৌলালি থেকে হাওড়ামুখী গাড়ি এ জে সি বসু রোড হয়ে এক্সাইড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।

মিছিল ধর্মতলার ডোরিনা ক্রসিং পৌঁছনোর পরে ভোগান্তি আরও বাড়ে। লালবাজার সূত্রের খবর, মিছিলের ডোরিনা ক্রসিং পেরোতেই সময় লাগে প্রায় আধ ঘণ্টা। তত ক্ষণে জওহরলাল নেহরু রোড, পার্ক স্ট্রিট, মেয়ো রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও লেনিন সরণি যানজটের কবলে পড়ে। যার প্রভাব পড়ে স্ট্র্যান্ড রোড, ব্রেবোর্ন রোডেও। হাওড়া ব্রিজেও এক সময়ে দাঁড়িয়ে যায় গাড়ি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement