TMC-BJP Conflict

দেওয়াল দখল নিয়ে উত্তেজনা! কলকাতার নেতাজিনগরে থানার সামনেই সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি

অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে কয়েক মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু'পক্ষের কর্মী-সমর্থকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২৩:৫৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটের আগে কলকাতায় দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল দু'পক্ষই। পরিস্থিতি সামলাতে সক্রিয় হতে হয় পুলিশকে।

Advertisement

রবিবার কলকাতার নেতাজিনগর থানার সামনে দেওয়াল লিখনের জন্য রং করছিলেন দু'দলের কর্মীরাই। বিজেপির অভিযোগ, ওই এলাকায় তাদের একটি দেওয়াল দখল করে নিয়েছে তৃণমূল। রাজ্যের শাসকদলের পাল্টা অভিযোগ, দেওয়াল চুরি করতে এসেছিলেন বিজেপির কর্মীরাই। তার প্রতিবাদ করা হলে বিজেপি কর্মীরা ঢিল ছোড়েন বলে অভিযোগ।

অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে কয়েক মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু'পক্ষের কর্মী-সমর্থকেরা। পরে ব্যারিকেড করে দু'পক্ষকে আলাদা করে দেয় পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement