গ্রেফতার দুই ব্যক্তি

সল্টলেকে এক গাড়িচালককে জোর করে নামিয়ে গাড়ি নিয়ে চলে যায় দুই ব্যক্তি। ১০০ ডায়ালে খবর পেয়ে গাড়িটি উদ্ধার করে পুলিশ। আটক হয় দুই ব্যক্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০১:৫০
Share:

সল্টলেকে এক গাড়িচালককে জোর করে নামিয়ে গাড়ি নিয়ে চলে যায় দুই ব্যক্তি। ১০০ ডায়ালে খবর পেয়ে গাড়িটি উদ্ধার করে পুলিশ। আটক হয় দুই ব্যক্তি। যদিও আটকদের দাবি, তাঁরা এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রিকভারি এজেন্ট। কিন্তু প্রয়োজনীয় নথি না দেখাতে পারায় তাঁদের গ্রেফতার করা হয়। বুধবার বিধাননগর উত্তর থানা এলাকার ঘটনা। ধৃতদের নাম কল্যাণ মণ্ডল ও দেবদাস ঘোষ।

Advertisement

পুলিশ জানায়, গাড়িমালিক তন্ময় সরকার জোর করে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ করেন। তন্ময়বাবু জানান, তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছ থেকে ঋণে ওই গাড়িটি কেনেন। এ দিন সকালে গাড়ি নিয়ে সল্টলেকে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, আচমকাই ধৃত ওই দু’জন নিজেদের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে জোর করে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেন এবং গাড়ি নিয়ে উল্টোডাঙার দিকে চলে যায়। এর পরেই তিনি ১০০ ডায়ালে ফোনে সব জানান এবং সল্টলেকের ২ নম্বর গেটের কাছে গাড়িটি আটকায় পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement