তরুণীকে উত্ত্যক্ত, ধৃত মহিলা

এক তরুণীকে হোয়াট্‌সঅ্যাপে হুমকি দেওয়া এবং অশ্লীল ছবি পাঠানোর অভিযোগে সাইবার থানার পুলিশ এক মহিলাকে গ্রেফতার করল। সোমবার, গিরিশ পার্ক থেকে। ধৃতের নাম চেতনা কারনানি (৪০)। তিনি একটি সংস্থায় মার্কেটিং ম্যানেজমেন্টের কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০১:৩৮
Share:

এক তরুণীকে হোয়াট্‌সঅ্যাপে হুমকি দেওয়া এবং অশ্লীল ছবি পাঠানোর অভিযোগে সাইবার থানার পুলিশ এক মহিলাকে গ্রেফতার করল। সোমবার, গিরিশ পার্ক থেকে। ধৃতের নাম চেতনা কারনানি (৪০)। তিনি একটি সংস্থায় মার্কেটিং ম্যানেজমেন্টের কর্মী।

Advertisement

লালবাজার সূত্রের খবর, গুরুসদয় রোডের বাসিন্দা এক তরুণীর অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে দু’টি অচেনা মোবাইল নম্বর থেকে তাঁকে প্রায়ই হুমকি দেওয়া হচ্ছিল। তাঁর মুখের ছবি ব্যবহার করে নানা ধরনের অশ্লীল ছবি পাঠিয়ে তা প্রকাশ্যে আনার ভয়ও দেখানো হত। বার বার এ রকম হুমকি পেয়ে আদতে পটনার বাসিন্দা ওই তরুণী লালবাজারের সাইবার থানায় হাজির হন। তাঁর অভিযোগ পেয়ে তদন্তকারীরা ওই দু’টি মোবাইল নম্বর ট্র্যাক করে তার মালিকের খোঁজ শুরু করেন। তখনই খোঁজ মেলে চেতনার। পুলিশ জানিয়েছে, তিনি এবং অভিযোগকারিণী একই সংস্থায় কাজ করতেন বলে জেরায় জানান চেতনা। সম্প্রতি ওই তরুণী কাজ ছেড়ে নিজে একটি আলাদা সংস্থা খোলেন। কিন্তু আগের সংস্থার গ্রাহকদের তালিকা ওই তরুণীর কাছে ছিল। তিনি সেই গ্রাহকদের নতুন সংস্থায় টেনে নিচ্ছিলেন। সেই রাগেই চেতনা দু’টি সিম এবং মোবাইল নিয়ে ওই তরুণীকে ভয় দেখাচ্ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement